নিউজ

NRC-এর পথে একধাপ এগলো কেন্দ্র

নাগরিকত্ব আইন দেশে লাগু করার পক্ষে আরও একধাপ এগোল কেন্দ্র। গত মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ পেশ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআইসি অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সম্বন্ধে ২০০৩ সালের নাগরিকত্ব আইনে ১৪এ ধারায় বলা হয়েছিল। সুতরাং বলা যায়, এনআরসি ও এনআইসি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই বিশেষজ্ঞদের মতে, এদিন লোকসভায় এনআইসির নিয়ম পেশ করে এনআরসির দিকে একধাপ এগিয়ে গেল কেন্দ্র সরকার।

গত ২০০১ সালে অটল বিহারি বাজপেয়ীর আমলে এনআরসি করার প্রস্তাব ওঠে। পরে ২০০৩ সালে লালকৃষ্ণ আদবানী এটি সংশোধন করেন। ২০০৪ সালে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এমপিএনআইসি প্রজেক্ট বাতিল করে দেন এবং তার পরিবর্তে আসে আধার। এরপর ২০১৯ সালে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলে তা ফের চালু করেন। বিশেষজ্ঞদের মতে, আগের পুরাতন সরকারের পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করার কৌশল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : রাম মন্দির নির্মাণের জন্য গঠিত হয়েছে ট্রাস্ট, লোকসভায় জানালেন প্রধানমন্ত্রী

আপাতদৃষ্টিতে মনে হতে পারে, তাহলে দেশে এনআরসি হচ্ছে না। চাপের মুখে পড়ে সরকার হয়তো পিছু হটেছে। কিন্তু তেমনটা ভাবার কোনও অবকাশ নেই বলেই মত বিশেষজ্ঞমহলের। তারা বলেছেন, এনআরসি নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এদিকে সরকার যে এনআরসি করবে না, এমন কথা বলা হয়নি। সরকারের তরফে এদিন সুকৌশলে আপাতত এনআরসি হচ্ছে না, এই বার্তাই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026