ভাইরাল & ভিডিও

Kili Paul: ‘চান্না মেরেয়া’তে মেলালেন ঠোঁট, ‘নাচ মেরি রানি’তে দুর্দান্ত নাচলেন কিলি পল; আবারো মুগ্ধ তারকা থেকে নেটনাগরিক

আবারো আফ্রিকার তানজানিয়ার সেই আদিবাসী যুবক ভাইরাল হয়েছেন গোটা নেটদুনিয়ায়। বলিউডের গানের হাত ধরেই আবারো ভাইরাল তিনি। সম্প্রতি ‘চান্না মেরেয়া’ গানের সাথে ঠোঁট মিলিয়ে এবং ‘নাচ মেরি রানি’ গানের সাথে নোরা ফাতেহির সিগনেচার ডান্স স্টেপ করে রিল ভিডিও বানিয়েছেন কিলি, যা এই মুহুর্তে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল। আবারো তার প্রশংসায় ভাসল গোটা সোশ্যাল মিডিয়া। মুগ্ধ নোরা ফাতেহিও।

 

আফ্রিকার তানজানিয়ার এই আদিবাসী যুবক কিলি পল তার বোনের সাথে একাধিক ভিডিও বানিয়ে হঠাৎ করেই পরিচিত হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। সম্প্রতি আবারও সেই বলিউডের সূত্র ধরেই আবারো চর্চায় উঠে এসেছে সে। তার এক্সপ্রেশন গানের সাথে তার তার দুর্দান্ত ঠোঁট মেলানো এবং কোন গানের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে নাচা- তার এই সমস্ত প্রতিভার জন্য তিনি প্রশংসিত হয়েছেন তারকা থেকে সাধারণ সকলের কাছেই। সম্প্রতি আবারও হলেন।

 

বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘এ দিল হে মুশকিল’এর স্যাড সং ‘চান্না মেরেয়া’র সাথে সুন্দর করে ঠোঁট মিলিয়েছেন কিলি যা দেখে মুগ্ধ নেটিজেনরা। কিলির কথা অনুযায়ী সঙ্গীতের কোন সীমাবদ্ধতা নেই। সঙ্গীত যেকোনো ভাষার যে কোন মানুষকে একই সূত্রে বাঁধতে পারে। তারা বোঝেন ভারতের মানুষ তাদের ভিডিও দেখতে পছন্দ করেন তাই তারা আরো বানাবেন। তবে সম্প্রতি তাদের এই ভিডিওটি দেখে আবারো সকলের মাঝে প্রশংসিত হয়েছেন কিলি।

অন্যদিকে বর্তমানের ট্রেন্ডিং সং ‘নাচ মেরি রানি’তে নোরা ফাতেহির সিগনেচার স্টেপ দুর্দান্তভাবে করে দেখালেন কিলি, যা দেখে সকল নেটনাগরিকদের পাশাপাশি স্বয়ং মুগ্ধ নোরা ফাতেহিও। তিনি বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ‘নাচ মেরি রানি’তে কিলি পলের বানানো রিল ভিডিও দেখে মুগ্ধ নোরা ফাতেহি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, তিনি আশা করছেন মিউজিক ভিডিওতে তিনি এমনই ভালো ভাবে নাচতে পেরেছেন। ভারতের মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পেয়ে সত্যিই আপ্লুত তানজানিয়ার এই আদিবাসী যুবক।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026