টলিউড

Tithi Basu: প্রেমিকের সাথে চুম্বন করেই নতুন বছর শুরু হল তিথির, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

পুরনো বছর কাটিয়ে আমরা সকলে আবার শুরু করলাম এক নতুন বছর। সকলেই নিজেদের প্রিয় কাছের মানুষগুলোর সাথে উদযাপন করে শুরু করলেন আরও একটা নতুন বছর। এক্ষেত্রে তারকারাও ব্যতিক্রমী নন। এই দিনটা নিজেদের কাছের মানুষগুলোর সাথেই কাটালেন তারা। সেই তালিকায় ছিলেন তিথি বসুও। নতুন বছরটা নিজের প্রেমিকের সাথে চুম্বন করেই শুরু করলেন অভিনেত্রী। এই মুহূর্তে তার সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

 

খুব ছোট বয়সেই ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিথি। শুরুতেই তার অভিনয় দক্ষতা নজর কেড়েছিল সকলের। স্টার জলসায় অন্যতম জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে পরিচিত হয়েছিলেন ঝিলিক। ঝিলিকের চরিত্রই তিথিকে জনপ্রিয় করে তুলেছে অভিনয় জগতে। বর্তমানে তিনি আপাতত নিজের পড়াশুনা ও নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন। অবশ্য বর্তমানে তিনি একাধিক ফটোশুটে অংশ গ্রহণ করে থাকেন, যার ঝলক প্রায়ই তার সোশ্যাল মিডিয়ার পর্দায় মেলে।

দীর্ঘদিন ধরে তিনি সম্পর্কে রয়েছেন দেবায়ূদ পালের সাথে, তা ইতিমধ্যেই জানেন তার অনুরাগীরা। তিনি পেশায় একজন ক্রিকেট খেলোয়াড়। তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই একসাথে দেখা যায় তাদের। সম্প্রতি বছর শুরুর মুহূর্তটা একসাথেই কাটালেন তারা। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গিয়েছে প্রেমিক দেবায়ূদ তাকে জড়িয়ে ধরে তার গালে চুম্বন এঁকে দিয়েছেন। এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমি ২০১৯ থেকে ব্ল্যাক আউট হয়ে গিয়েছি”। অবশ্য নিজের এই ছবিতে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন তিনি। কারণ তিনি চাননি বছর শুরুর মুহূর্তটা খারাপ করতে।

বিভিন্ন কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটিজেনদের কাছে ট্রোল হয়ে থাকেন কারনে অকারনে। তিনি চাননি বছর শুরুর মুহূর্তে তাদের এই ছবিতে কোন খারাপ মন্তব্য পড়ুক। বছর শুরুর দিনটায় তিনি নিজের আরো একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তিনি কালো রঙের একটি শাড়ি ও স্লিভলেস লাল রঙের ব্লাউজ পড়েছিলেন। সম্ভবত ছবিটি আগেকার। এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তিনি নতুন বছরে নিজের কাছে কিছু প্রমিস করেছেন সেগুলোই রাখার চেষ্টা করবেন। এই ছবিতে অবশ্য কমেন্ট বক্স খোলা ছিল। সম্প্রতি অভিনেত্রীর এই দুটি ছবিই ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মধ্যে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026