ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price: ছ’বছরে রেকর্ড পতন, অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে সোনা

ফের কমল সোনার দাম৷ হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। গত বছর বার বার পতন হয়েছে বহুমূল্য ধাতুটির। তবে বছর শেষে রেকর্ড দাম কমল। আর তাতেই হাসি ফুটলো গ্রাহকদের। আন্তর্জাতিক বাজার অনুযায়ী প্রতি ১০ গ্রামে ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০০ টাকা কমেছে সোনার দাম। আর সোনার দামের এই পতন গত ছ’ বছরে সর্বোচ্চ। তাই  বর্ষশেষে উৎসবে মেতেছিল দেশের মানুষ। এদিকে বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।

তবু তার মধ্যেই খুশির খবর হল সোনার দাম কমেছে। এই সময়ে চাইলে বহু মানুষ ভবিষ্যতের কথা ভেবে কিছুটা সোনা কিনে রাখতেই পারেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারের সঙ্গেই ভারতেও ০.৪ শতাংশ কমেছে সোনার দাম। ফলে এখন কলকাতাতে ১০ গ্রাম সোনার দাম হয়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৭০৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৭,৬৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৭,০৫০ টাকা এবং ৪,৭০,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৯৭৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৯,৮০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৯,৭৫০ টাকা এবং ৪,৯৭,৫০০ টাকা।

শুধু সোনা না বছরের প্রথমে একই সঙ্গে দাম কমেছে রুপোরও। রুপোর দামও ০.৯৬ শতাংশ অর্থাৎ ০.২২ সেন্ট বেড়ে হয়েছে ২৩.০৫ ডলার প্রতি আউন্স।কেন হঠাৎ এই মূল্য পতন?  বিশেষজ্ঞদের মতে, করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে শেয়ার বাজার নাকি এখন বেশ চাপে আছে। আর তার ফলেই সোনা-রুপোর দাম কমেছে বলে মত। গত নভেম্বর মাসেও একই কারণে দাম কমেছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026