কলকাতা: মাঝে দু’দিনের বিরতি। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel) দাম। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে ৩৫ পয়সা। মঙ্গলবার (Tuesday) কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ২০ পয়সা।
আজ থেকেই পেট্রোল ডিজেলে ১ টাকা সেস কমাল রাজ্য। যদিও তার সুবিধা পুরোপুরি পেলেন না সাধারণ মানুষ। কারণ দু’দিন এক জায়গায় থাকার পর আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।
দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটারে ৯০.৬২ টাকা। ৩৫ পয়সা বেড়ে তা হয়েছে ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৮১.০১ টাকা। আজ তা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৮১.৩৬ টাকা।
২০২১-এর ১ জানুয়ারি দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটারে ৮৩.৭১ পয়সা। ডিজেলের দাম ছিল ৭৩.৮৭ টাকা। কিন্ত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হল লিটার পিছু ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ৫৪ দিনের ব্যবধানে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ৭.২২ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম এই পর্বে বেড়েছে ৭.৪৫ টাকা।
দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৯ ফেব্রুয়ারি থেকে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৬.৯৫ টাকা। ডিজেলের দাম ছিল ৭৭.১৩ টাকা। কিন্তু আজ পেট্রোলের দাম প্রতি লিটারে পিছু ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩.৯৮ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৪.১৯ টাকা।
পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য, সেস থেকে ১ টাকা ছাড় দিচ্ছে রাজ্য। সোমবার মধ্যরাত থেকে যা রাজ্যে কার্যকর হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…