নিউজ

আজ সুপ্রিম কোর্টে রাজীব কুমারকে নিয়ে সিবিআই আর্জির শুনানি হতে পারে

নয়াদিল্লি: সিবিআই (CBI) দাবি করেছিল,সারদা মামলায় (Sarada Case) কলকাতার (Kolkata) প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajib Kumar) নিজেদের হেফাজতে নিয়ে তারা আবার জেরা করতে চায় বলে। সিবিআই সেই কারণে ডিসেম্বরের (December) শেষে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল। অর্থলগ্নি সংস্থার তদন্তে সেই আবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার অবমাননার মামলাও। আজ, মঙ্গলবার (Tuesday) সুপ্রিম কোর্টে সেই মামলা উঠতে চলেছে।

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, সর্বোচ্চ আদালতে বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে মামলাটি শুনানি হতে পারে। তালিকায় দু’নম্বরে থাকায় আজই তার শুনানি হতে পারে বলে তদন্তকারী সংস্থার দাবি। এর আগেও কয়েক বার তালিকাভুক্ত হয়ে শেষ পর্যন্ত মামলাটির শুনানি হয়নি। আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করলে দেশ জুড়েই হইচই পড়ে যাওয়ার কথা। এই মুহূর্তে রাজ্যের একটি দফতরের সচিব পদে রয়েছেন রাজীব।

সিবিআইয়ের একটি মহল জানিয়েছে, বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার ২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন।

সিবিআই জানিয়েছে,”সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা-সহ সমস্ত অর্থ লগ্নি সংস্থার টাকা ও সুবিধা নিয়ে সর্বশেষ সুবিধা কারা ভোগ করেছিলেন তা তদন্ত করতে হচ্ছে। এ ব্যাপারে রাজীব কুমার এ যাবৎ সহযোগিতা করেননি। ফলে তাঁকে হেফাজতে নেওয়া জরুরি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026