নিউজ

তৈরি হয়েছে আট পাতার প্রশ্ন তালিকা, ন’জন সিবিআই আধিকারিক অভিষেকের বাড়িতে, অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

কলকাতা: নয় সদস্যের দল তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে আট পাতার প্রশ্ন তালিকা ইতিমধ্যেই সকাল প্রায় সআড়ে এগারোটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু সিবিআই যাওয়ার আগে অভিষেকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। দশ মিনিট থেকে বেরিয়া আসেন মমতা। আর কিছুক্ষণের মধ্যে তবে জিজ্ঞাসাবাদ পর্ব কী কী বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তার একটি সিনপসিস ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

তবে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী সিবিআই অভিষেকের বাড়িতে পৌঁছানোর আগে কী করছিলেন। এই প্রসঙ্গে এই মুহূর্তে রাজ্য-রাজনীতি সরগরম। সূত্রের খবর, ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। কিন্তু এসব থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বিল্ডিংয়ের বাড়িতে সিবিআই হানা দেবে ঠিক তার কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছিলেন অভিষেকের বাড়িতে এসেই প্রশ্ন উঠছে। এটা কি কোন ইঙ্গিত দিচ্ছে? সেই নিয়ে কিন্তু বিরোধী শিবির কটাক্ষ করবে তৃণমূল-কংগ্রেসকে আগামীর সময় এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

জানা গেছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করার জন্য সিবিআই এর নয়জন আধিকারিক ইতিমধ্যেই শান্তিনিকেতন বিল্ডিংয়ে অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন। যেখানে অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার উপস্থিত রয়েছেন। এখন অভিষেকের শ্যালিকাকে গতকাল জিজ্ঞাসাবাদের পর আজ তার স্ত্রীকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য-রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026