ভরা বসন্তেও বৃষ্টি পিছু ছাড়ছে না। দোল ও হোলিতে আকাশ রোদ ঝলমলে থাকলেও আবার বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, আজ বিকেলে পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া ও বইতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বারবার এই বৃষ্টি ফিরে আসার কারণ হিসাবে দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাত। তার সাথে বঙ্গোপসাগরের থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এর জন্যই বৃষ্টি হবে। পশ্চিমি ঝঞ্ঝা দক্ষিণের জেলাগুলির উপর দিয়ে বইবে, যার ফলে বৃষ্টিপাত হতে পারে। আজ বিকেলে ঝড়-বৃষ্টি হবার পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সাথে পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: জল্পনার অবসান, আজই বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
আজ সকাল থেকেই কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, দার্জিলিং-এর আকাশ মেঘলা রয়েছে। বিকেলের পরই ঝড়-বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…