বিনোদন

খালি গলায় রবীন্দ্রসংগীত গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জুন আন্টি

কৌশিক পোল্ল্যে: এমনিতে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শেষ নেই। প্রতিদিনই নতুন কোনো না কোনো মিম ঘুরছে ফেসবুকের ওয়ালে তবু সেসবে কর্নপাত না করে স্বমহিমায় অভিনয় করে চলেছেন খলনায়িকার চরিত্রে। তিনি ‘শ্রীময়ী’ ধারাবাহিকের সেই বিখ্যাত জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী।

সাম্প্রতিক মিমগুলিতে লেখা হয়েছে ‘জুন আন্টি, তুমি করোনা ভাইরাসের থেকেও খারাপ’, কিন্তু রিয়েল লাইফে তিনি যে সুন্দর মনের অধিকারী তার প্রমান মিলল একটি মন ভালো করা ভিডিয়োতে। তিনি নিজের ফেসবুক পেজে এটি পোস্ট করেছেন।সকলকে দোলের শুভেচ্ছা জানিয়ে রবি ঠাকুরের ‘ওরে গৃহবাসী’ গানটি খালি গলায় গেয়ে চমকে দিলেন সকলকে। শুধু তাই নয়, মনমুগ্ধকর এই গানে অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন সমস্ত নেটিজেরদের তরফ থেকে। অনেকেই বলেছেন তার অভিনয়ের চরিত্রটি অপছন্দ হলেও ওনার গানের গলা কিন্তু সত্যিই অপূর্ব।

মানুষ হিসেবে রুপোলি পর্দার পিছনের জুন কিন্তু একেবারে অন্যরকম। শান্তশিষ্ট উষসী ঝগড়া, বিদ্বেষ থেকে শতহাত দুরে থাকতেই পছন্দ করেন। ধারাবাহিকের চরিত্রটি এতই জনপ্রিয়তা লাভ করেছে যে ব্যক্তিগত পার্টি বা অনুষ্ঠানে সকলেই জুনকে একটু এড়িয়ে চলেন, সেই অভিজ্ঞতা প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে।

তবু শিল্পীদের কাজ অভিনয়ের মাধ্যমে সাধারন মানুষের বিনোদনের জায়গাটুকু বজায় রাখা, তাই হাসিমুখেই পর্দার পিছনের খলনায়িকা উষসী চক্রবর্তী। তার গানের ভিডিয়োটি দেখতে চাইলে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026