দেশে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো দক্ষিণের কেরালা। প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। তাই করোনা আটকাতে কেরালা সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। ভিনদেশের কর্মস্থল থেকে ফিরে কেরালার যুবকদের উপর নজর রাখা হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতালেই তৈরী করা হয়েছে। এছাড়াও কোন ভাবেই যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেদিকেও বিশেষ নজর দিচ্ছে বিজয়ন সরকার।
এক জায়গায় বেশি লোক জড়ো হয়ে নোভেল ভাইরাস করোনা যাতে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরালার বাম সরকার। ইতিমধ্যে নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত সিনেমা হলকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
আরও পড়ুন : বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, করোনা ভাইরাসের সমস্ত আপডেট পেতে বাজারে আসলো মোবাইল অ্যাপ
তিনি বলেন, ‘এক জায়গায় অনেক মানুষ জড়ো হলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হলগুলো। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এদিকে, করোনা আতঙ্কের পাশাপাশি কলেরার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্ট্রিট ফুট কর্নারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…