নিউজ

দেশে তেলের দাম না কমিয়ে কংগ্রেস সরকারকে ফেলতে ব্যাস্ত মোদী, কটাক্ষ রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি ট্যুইট আক্রমণে অভিযোগ করেছেন যে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘মধ্যপ্রদেশের নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলতে ব্যস্ত হয়ে উঠেছে।’ একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর দফতরকে বিশ্বব্যাপী তেলের দামের পতনের সুবিধা উপভোক্তাদের কাছে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে পদত্যাগ করার একদিন পর ট্যুইটের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে তিনি ট্যুইটে লেখেন, ‘আপনি যখন নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলতে ব্যস্ত হয়ে উঠেছেন, তখন আপনি বিশ্বব্যাপী তেলের দামের ৩৫ শতাংশ হ্রাস লক্ষ্য করেননি। আপনি কি দয়া করে পেট্রোলের দামকে লিটার প্রতি ৬০ টাকার নিচে রেখে ভারতীয়দের উপকার করতে পারবেন? হোঁচট খাওয়া অর্থনীতির উন্নয়নে সহায়তা করতে পারবেন?’

আরও পড়ুন : পুরসভায় বিজেপির মুখ শোভন, জেপি নাড্ডার সঙ্গে ফোনে কথা প্রাক্তন মন্ত্রীর

সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সিন্ধিয়ার এই পদক্ষেপ নিয়ে বিজেপিকে ক্রমাগত আক্রমণ করে চলেছে কংগ্রেস।আসামের পার্টির সংসদ সদস্য গৌরব গগৈ বলেন যে, বিজেপি অর্থনৈতিক বিষয়ে আগ্রহী নয়। এ প্রসঙ্গে বুধবার গগৈ বলেন, ‘অর্থনৈতিক সঙ্কটের সময়ে বিজেপির অগ্রাধিকার হ’ল স্থিতিশীল সরকারকে পতন করা। কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে, ভারতীয় জনতা পার্টি অর্থনৈতিক বিষয়ে আগ্রহী নয়। কর্ণাটকে বিজেপি কী করেছে তা আমরা দেখেছি, বিজেপিকে মধ্যপ্রদেশের মানুষ চাইলে তাদের ভোট দিতেন।’

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে দেওয়া পদত্যাগপত্রে সিন্ধিয়া লিখেছিলেন, ‘আমার লক্ষ্য ও উদ্দেশ্য এখনও একই রয়েছে। আমার রাজ্য ও দেশের জনগণের সেবা করাই আমার প্রথম লক্ষ্য। এই দলের মধ্যে থেকে আমি যা করতে পারিনি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026