ভারতে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, যার ফলে ভারত সরকারের কপালে দুশ্চিন্তার ছায়া। এখনোও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা ৬২। নোভেল করোনা ভাইরাসের গতিবিধি সম্পর্কে গবেষণা চালাচ্ছে বৈজ্ঞানিক মহল। সাধারণ জ্বরের মতো করোনার জীবানুর লক্ষণগুলি কিছুটা এক হওয়ায় আরও জটিলতা তৈরি হয়েছে। করোনার উৎপত্তি স্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর, যার বর্তমান অবস্থা মহামারীর আকার ধারন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীন ছাড়াও বাইরের দেশগুলোতে ছড়িয়ে গিয়েছে এই ভাইরাস।
তাই, ভারত সরকার দেশে করোনা ভাইরাসের প্রভাব আটকাতে এক নতুন নির্দেশ দিল। মার্চের ১১ তারিখের আগে যেসমস্ত নাগরিক যারা স্পেন, ফ্রান্স ও জার্মানি থেকে ভারতে আসবে তাদের ভিসা স্থগিত রাখা হল। যারা ওই তিন দেশ থেকে এখনো পর্যন্ত ভারতে আসতে পারেননি তাদের উপর এই নিয়ম জারি করল ভারত সরকার। অন্যান্য বিদেশি যারা ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম জারি হচ্ছে না, তাদের ভিসাতে হচ্ছে না কড়াকড়ি। ই-এফআরপিও-র মাধ্যমে তারা ভিসা বৃদ্ধির জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া প্রয়োজনে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে পারেন।
আরও পড়ুন : এসএসকেএম হাসপাতালে এবার শুরু হবে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা
এছাড়া যেসমস্ত বিদেশি নাগরিক স্পেন, ফ্রান্স এবং জার্মানিতে ১ ফেব্রুয়ারি বা তারপরে প্রবেশ করেছেন তাদের জন্য ভারতে আসার ব্যাপারে ভিসা স্থগিত রাখা হচ্ছে। এখনো পর্যন্ত যারা বাইরের দেশ থেকে ভারতে আসেননি তাদের উপরও একই নিয়ম জারি হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…