নিউজ

করোনা আপডেট : ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২

গোটা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় চার হাজার, ক্রমশ করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২, মঙ্গলবার নতুন করে ১৮ জন আক্রান্ত হন যার মধ্যে কেরালায় ৮ জন, মহারাষ্ট্রের ৫ জন, কর্নাটকের ৪জন ও জম্মু-কাশ্মীরের ১জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত কেরালার কোট্টায়াম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৮৯ বছরের রোগী।

সতর্কতা জারি করতে কেরালা এবং জম্মু-কাশ্মীরের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালায় চার জেলায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে জম্মু ও কাশ্মীরের ও সাম্বা জেলার সব প্রাথমিক স্কুল।

প্রসঙ্গত , পরিস্থিতি বুঝতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়াও ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে। এই প্রথম রাজ্যের হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সংস্থা নাইসেডের ছাড়াও আক্রান্তদের নমুনা পরীক্ষার ছাড়পত্র দেওয়া হল এসএসকেএম কে।

আরও পড়ুন : করোনা আতঙ্কে জারি সরকারি নির্দেশ, কেরালায় বন্ধ সমস্ত সিনেমা হল

অপরদিকে বাজারে মাস্কের দাম বহু গুণ বেড়ে গেলেও মিলছে না মাস্ক। কালোবাজারি বন্ধ করতে তৎপর পুলিশ। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছে তাই স্বাস্থ্য মন্ত্রক প্রত্যেক নাগরিককে নির্দেশ দিয়েছে সেল্ফ ডিক্লেরেশন ফর্মে যেন সঠিকভাবে তাঁদের ট্র্যাভেল হিস্ট্রি জানান। করোনাভাইরাসের জেরে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজ মহল এবং দেশের বিভিন্ন পর্যটন স্থল বন্ধ রাখার আবেদন করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026