উত্তরপ্রদেশ: ফের একবার মেয়েদের নিরাপত্তা নিয়ে কাঠগোড়ায় উঠল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। হাথরসের পর আরও এক নারকীয় ঘটনার সাক্ষী রইল এই রাজ্য। এক দলিত ছাত্রকে অপহরণ করে গণধর্ষণের ঘটনা ঘটল। হাথরস কান্ডের ঘটনা এখনও দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে উত্তরপ্রদেশের মেয়েদের মনে। তার রেশ কাটতে না কাটতেই আরও এক গণধর্ষণের সাক্ষী রইল গোটা উত্তরপ্রদেশ। কিছু দুষ্কৃতী ওই 22 বছরের দলিত ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ করে এবং মাদকদ্রব্য খাইয়ে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেয়। রক্তাক্ত দেহ বাড়িতে ফিরল। শোকের মুহুর্তে বাকরুদ্ধ নির্যাতিতার পরিবার।
জানা গিয়েছে, ওই 22 বছরের তরুণীকে অপহরণ করে মাদকদ্রব্য জোর করে সেবন করিয়ে তাকে গণধর্ষণ করা হয়। তারপর একটি রিকশায় চাপিয়ে তাকে বাড়িতে ফেলে দিয়ে যাওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যুবতীর।
এই নরকীয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর এলাকার গোসরি থানার অন্তর্গত এক জায়গায় সেখানেই থাকতেন। ওই দলিত ছাত্রী মেধাবী হিসেবেও পরিচিতি ছিল তার। কিন্তু তার এই করুণ পরিণতির জন্য কার্যত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে গোটা এলাকার মানুষজন।
তবে শাস্তি দেবে কে? কারণ, উত্তরপ্রদেশ প্রশাসন তো ভীষণভাবে নিষ্ক্রিয়। এমনই অভিযোগ উঠে আসছে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। কী করে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও মেয়েরা এতটা নিরাপত্তাহীনতায় ভুগছে? কী করে দিনের পর দিন ধর্ষণের মতো ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে গোটা দেশে। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্ব নিয়েও। এমনকি তার পদত্যাগের দাবি করেছেন নেটিজেনরা। সব মিলিয়ে উত্তরপ্রদেশ সরকার কার্যত প্রচুর চাপে রয়েছে, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…