নিউজ

দুর্গাপূজা হতে না দেওয়া নিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে প্রয়াগরাজের বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

প্রয়াগরাজ: হাথরস কাণ্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে যোগী আদিত্যনাথের সরকার। আর এবার দুর্গাপুজো নিয়ে ফের একবার কাঠগড়ায় দাঁড় করানো হল উত্তরপ্রদেশ সরকারকে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গোটা উত্তরপ্রদেশ জুড়েই নাম বদলের একটা হিড়িক দেখা দিয়েছে। তার জীবন্ত উদাহরণ হল এলাহাবাদ। এই রাজ্যের নামকরণ করা হয়েছে নতুনভাবে প্রয়াগরাজ। আর এবার এখানকারই বেঙ্গল ওয়েলফারে অ্যাসোসিয়েশন দুর্গাপূজা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। জানা গিয়েছে, করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কার্যত সার্বজনীন দুর্গোৎসব না করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আর এই নির্দেশের বিরোধিতা করে বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনও সুরাহা না মেলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে এই বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

জানা গিয়েছে, প্রয়াগরাজ হাইকোর্ট থেকে জানানো হয়েছে যে, সার্বজনীন দুর্গোৎসব হবে কিনা, সে বিষয়ে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আদালত কোনওভাবেই হস্তক্ষেপ করবে না। এই রায়ে সন্তুষ্ট না হয়ে বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। করোনার মধ্যে কোনও সার্বজনীন দুর্গোৎসব হবে না, এমনটাই নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ। বলা হয়েছে বাড়ির ভেতর বড়জোর দুর্গাপুজো হতে পারে। আর এই নির্দেশের বিরোধিতা করেই বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে। এখন সেখানে কি নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে উত্তরপ্রদেশের বাঙালি সম্প্রদায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026