খেলা

সৌরভের চিকিৎসায় অ্যাপেলতে বসেছে তিন সদস্যের মেডিকেল বোর্ড, কী বলছেন চিকিৎসকরা?

কলকাতা: ফের বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজ, বুধবার (Wednesday) তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৪২ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়েছে। কিন্তু, কী কারণে ফের বুকে ব্যথা অনুভব করলেন সৌরভ? কী বলছেন চিকিৎসকেরা? আসুন দেখে নেওয়া যাক।…

গত ৭ জানুয়ারি কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর হৃদযন্ত্রে একটা স্টেন্ট বসানো হলেও বাকি দুটো স্টেন্ট এখনও বসানো বাকি রয়েছে। জানা গেছিল, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে বাকি দুটো স্টেন্ট বসানোর কাজও সম্পূর্ণ হবে। কিন্তু, তার মধ্যেই আবারও বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। সমর্থকদের আশঙ্কা, বাকি দুটো স্টেন্ট না বসানোর কারণেই এই ব্যথা বোধহয় হয়েছে।

কিন্তু, চিকিৎসকরা তেমনটা মনে করছেন না। তাঁদের বক্তব্য, এত কম সময়ের মধ্যে সৌরভের ফের হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তেমনটা হবে না বলেই ধরা যেতে পারে।

হাসপাপাতাল সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সৌরভের ইকো কার্ডিওগ্রাম করা হয়েছে। সেইসঙ্গে বুকে ব্যথার কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে।

তাহলে কোন কারণে আবারও বুকে ব্যথা সৌরভের? চিকিৎসকদের একাংশের ধারণা, সৌরভের প্রচন্ড কাশি ছিল। তার থেকে বুকে ব্যথা হতে পারে। এছাড়া অ্যাসিডিটি থেকেও তাঁর বুকে ব্যথা হতে পারে। তবে বুকে ব্যথা মানেই যে হৃদযন্ত্রে সমস্যা হতে হবে, এমন কোনও কথা নেই।

অন্যদিকে আরেক দল চিকিৎসক মনে করেন, সৌরভ কয়েকমাস আগেই কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কোভিড রোগীরা যদি হৃদরোগে আক্রান্ত হন, তাহলে তাঁদের বৈশিষ্ট্য আলাদা হতে পারে। সেক্ষেত্রে নাকি মাঝেমধ্যে বুকে ব্যথা দেখে যেতে পারে।

তবে যাইহোক না সৌরভের দ্রুত আরোগ্য কামনাই করছেন সকলে। আপাতত হাসাপাতালে তাঁর প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। জানা গেছে, ইকো কার্ডিওগ্রাম করা হয়েছে সৌরভের। কিছুক্ষণের মধ্যেই সেই রিপোর্ট হাতে আসবে

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026