নিউজ

বইপ্রেমীদের জন্য সুখবর! আগামিকাল থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা

কলকাতা: এ বছর কলকাতা বইমেলা (Kolkata Bookfair) করোনার (Coronavirus) জেরে পিছিয়ে গিয়েছে৷ কিন্তু বহু প্রকাশক বইপ্রেমী মানুষের কথা ভেবে, এগিয়ে এসে আয়োজন করল একটি বইমেলার৷ নাম দেওয়া হয়েছে ‘বইমেলা ২০২১’৷ কোভিড বিধি মেনেই হবে এই বইমেলা৷ আগামিকাল, বৃহস্পতিবার বিকেল চারটের সময় ঘন্টা বাজিয়ে বইমেলা শুরু হবে৷ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত৷ এই বইমেলার সঙ্গে রোজ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য নিয়ে আলোচনা৷

বইমেলা খোলা থাকবে প্রতিদিন বেলা ২টো থেকে রাত ৯ টা পর্যন্ত৷ বইমেলার জন্য বেছে নেওয়া হয়েছে, কলকাতার আমহার্স্ট স্ট্রিটে হৃষিকেশ পার্ক৷ এখানেই এবার হবে প্রথম বর্ষের বই মেলা৷ আয়োজক- বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি৷ সহযোগিতায় নেক্সটজেন মিডিয়া৷

এটি প্রথম বর্ষ। গতকাল, মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে কলকাতায় বইমেলার সূচনা ও প্রচারে ছিল অভিনব উদ্যোগ৷ বইমেলার ব্যানার ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় একটি ট্রাম৷ ২৬ জানুয়ারি বিকেলে ধর্মতলায় টায়ার পার্ক থেকে যাত্রা শুরু করে ওই ট্রাম ট্যাবলো৷

প্রচার ট্রামের সূচনা উপলক্ষে ধর্মতলায় টায়ার পার্কে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, শিল্পী শুভাপ্রসন্ন ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ এছাড়া বইমেলার আয়োজক কমিটির সদস্যরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026