রাজ্য

তৃণমূলের ফোকাসে নন্দীগ্রাম, মমতার কেন্দ্রে আগাম সমীক্ষা করবেন সুব্রত মুখোপাধ্যায়

একুশের নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভার গুরুত্ব সর্বাধিক। বহু দিক থেকে লড়াইয়ের কেন্দ্রে চলে আসছে নন্দীগ্রাম বিধানসভা। এই কেন্দ্র থেকে লড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতিও। তৃণমূল সুপ্রিমোর এমন ঘোষণার পর থেকেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল নন্দীগ্রাম অঞ্চলে। এই বার দলের পুরো ফোকাসেও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর কেন্দ্রে। শাসক দলের অন্যতম বর্ষীয়ান, অভিজ্ঞ নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে(Subrata Mukherjee) দেওয়া হল বাড়তি দায়িত্ব। সূত্র হতে জানা গিয়েছে, ভোটের আগে নন্দীগ্রামে শাসক শিবিরের তরফে সমীক্ষা শুরু করা হচ্ছে। ফেব্রুয়ারির ১ লা থেকেই সেই কাজে নামছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

বলা বাহুল্য, ২০১৬ সালে তৃণমূলের টিকিটে নন্দীগ্রাম থেকে জিতেছিলেন বর্তমান বিজেপি নেতা, তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কিন্তু তার পরে রাজ্যের বর্তমান শাসক দলের মূল আন্দোলন স্থলের রাজনৈতিক চিত্রে এসেছে অনেকটা বদলও। শাসক শিবিরের সাথে দীর্ঘ দুই দশকের সম্পর্কে ইতি টেনে বিজেপি শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু। তার পরের থেকেই বারবার তৃণমূলকে হারানোর কথা শোনা গিয়েছে তার মুখে। ১৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামের প্রার্থী হবেন বলে ঘোষণা করার পড়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, আধ লাখ ভোতে মুখ্যমন্ত্রীকে হারাবেন। এর পরেই গুঞ্জন ওঠে , তাহলে কি নন্দীগ্রামের মমতা বিরুদ্ধে প্রার্থো হবেন শুভেন্দু? এই বারের বিধানসভা ভোটে কি তবে সরাসরি দেখা যাবে শুভেন্দু বলাম মমতা লড়াই?

এই সব প্রশ্নের যখন ঘোরাফেরা করছে বাংলার রাজনিতির ভিতরে এবং আমজনতার দরবারেও, ঠিক সেই সময়ে নন্দীগ্রামকে ফোকাসে রেখে বিশেষ প্রস্তুতি শুরু করে দিল শাসক শিবির। রাজনৈতিক মহল হতে জানা গিয়েছে, শুভেন্দুর শিবির বদলের পড়ে নন্দীগ্রাম এবং সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ এলাকায় শাসক শিবিরের সংগঠনও অনেকটা দিশেহারা, গোষ্ঠী দ্বন্দে দীর্ণ। ভোটের আগে সেসব জট খোলা না হলে তার প্রভাব পড়তেই পারে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সুব্রত মুখোপাধ্যায়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, নন্দীগ্রাম প্রাক নির্বাচনী সমীক্ষা করার। তাঁর কথায়, ”আমি নন্দীগ্রামে গিয়ে প্রত্যেক বুথে বুথে যাব। বাড়ি বাড়িও ঘুরে জনগণের মতামত শুনব। সেখানকার সামগ্রিক পরিস্থিতি বুঝব।” ফেব্রুয়ারির ১ তারিখ তিনি যাবেন নন্দীগ্রাম। তিনদিন থেকে যাবতীয় সমীক্ষা করার পর দলকে জানাবেন তাঁর নিজের পর্যবেক্ষণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026