নিউজ

Weather Update: ঘূর্ণিঝড় সরতেই বাড়ছে অস্বস্তিকর গরম, ফের কবে থেকে বৃষ্টি? আপডেট হাওয়া অফিসের

কয়েকদিন অস্বস্তিকর গরমের পরেই ঘূর্ণিঝড় রিমালের (Cyclone Remal) প্রভাবে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা। মৌসম ভবনের পূর্বাভাস মতোই রবিবার মধ্যরাতেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমাল। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই ঝড়ের প্রভাব পড়েছে সবথেকে বেশি। তবে পুরুলিয়া জেলায় খুব একটা প্রভাব পড়েনি ঘূর্ণিঝড়ের।

ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয় রিমাল। রবিবার রাতেই কলকাতা সহ প্রায় সমস্ত জেলায় বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার দাপট দেখা গেলেও পুরুলিয়ায় তেমন বৃষ্টি হয়নি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা অনেকটা কম ছিল। ঘূর্ণিঝড় সরতেই মঙ্গলবার থেকেই পরিষ্কার আকাশ দেখা দিয়েছে পুরুলিয়ায়। তবে সেই সঙ্গে তাপমাত্রাও বেড়েছে বেশ খানিকটা।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রিমালের প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা কমেছে। রবিবার এবং সোমবার দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জন্য সব জেলাতেই শীতল আবহাওয়া বজায় থেকেছে। তবে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এই স্বস্তি আর খুব বেশিদিন থাকবে না। তাপমাত্রা ফের বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে। তবে এদিন প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। এখানেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026