নিউজ

Special Trains: শেষ দফার ভোটে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, বিশেষ উদ্যোগ রেলের

আগামী ১ লা জুন, শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) রয়েছে দেশ জুড়ে। দেশের আটটি রাজ্যের মোট ৫৭ টি আসনে শেষ দফার ভোটগ্রহণ হবে এদিন। বাংলায় কলকাতা, দমদম, যাদবপুর সহ একাধিক কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। তাই এদিন ভোট কর্মীদের সুবিধার জন্য কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের তরফে। শিয়ালদহ ডিভিশনে কয়েকটি বিশেষ ট্রেন (Special Train) চলবে এদিন।

রাজ্যে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর কেন্দ্রগুলিতে রয়েছে আগামী শনিবার ভোটগ্রহণ। তাই আগামী ১ এবং ২ জুন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকের সুপারিশে শিয়ালদহ ডিভিশনে চালানো হবে বিশেষ ট্রেন। জানা গিয়েছে, মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা থেকে শিয়ালদহ দক্ষিণে কিছু ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

ভোট কর্মীদের সুবিধার জন্য ১ লা এবং ২ রা জুন দুদিন কিছু বিশেষ ট্রেন চালানো হবে শিয়ালদহ ডিভিশনে। ১ জুন রাত ১১ টা ৪৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে নামখানা শিয়ালদহ স্পেশাল যা শিয়ালদহ পৌঁছাবে ২ জুন রাত ২ টো ২০ মিনিটে। ২ জুন রাত ১ টায় ডায়মন্ড হারবার থেকে ছাড়বে ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল যা রাত ২ টো ২৭ মিনিটে পৌঁছাবে শিয়ালদহ স্টেশনে।

২ জুন রাত ১ টায় ক্যানিং থেকে ছাড়বে ক্যানিং শিয়ালদহ স্পেশাল যা শিয়ালদহ পৌঁছাবে রাত ২ টো ৫ মিনিটে। এই স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে। পাশাপাশি ৩৪১৬৫ বজবজ শিয়ালদহ ইএমইউ লোকাল ২ জুন রাত ১২ টা ০৫ এর বদলে বজবজ থেকে ছাড়বে রাত ১২ টায়। ভোটের কাজ শেষ করে যাতে রাতেও ভোট কর্মীদের বাড়ি ফিরতে সমস্যা না হয় সে কারণেই এই স্পেশাল ট্রেনগুলির বন্দোবস্ত করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026