করোনার প্রকোপে উদ্বিগ্ন গোটা দেশ, চলছে লক ডাউন বিধি। এরই মাঝে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতীয় সেনাবাহিনী মোট নয় জন জঙ্গিকে দমন করেছে। ভারতীয় সেনা আগে থেকেই গোপন সূত্রে জানতে পারে বাতপুরা এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে। তার তল্লাশিতেই শুক্রবার রাত থেকে অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেনাদের অভিযান টের পেয়ে পাল্টা গুলি চালয় জঙ্গিরা। উভয়ের সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি।
এছাড়া জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের সীমান্তরেখা ধরে পাঁচ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। তারপরই ভারতীয় সেনার অভিযানে পাঁচ জঙ্গিকে খতম হয়। গত ২৪ ঘন্টায় জঙ্গি ও সেনাবাহিনীর সংঘর্ষে এক জওয়ান শহীদ হয়েছেন, জানিয়েছেন ভারতীয় সেনা অাধিকারিক। তবে ওই সংঘর্ষে মৃত জঙ্গিদের নাম পরিচয় কিছুই জানা যায় নি।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, কেরান সেক্টর এলাকায় আবহাওয়া খুবই প্রতিকূল হওয়ার জেরে সেখানে অভিযান চালানো খুবই কষ্টদায়ক। যার ফলে সেখানে আর কোনো জঙ্গি লুকিয়ে আছে কি না তা জানতে জারি হয়েছে তল্লাশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…