করোনা রুখতে ২১ দিনের লকডাউন চলছে গোটা দেশ জুড়ে। ফলে এর প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও। এবার চা-শিল্পেও এই প্রভাবের কথা জানা গেছে। শনিবারদিন চা বাগান মালিক সংগঠনের তরফ থেকে জানা গেছে যে, বাগানে পড়ে থেকে পচে যাচ্ছে দার্জিলিং চায়ের পাতা। যার ফলে বিরাট ক্ষতির সম্মুখীন চা বাগান মালিক কর্তৃপক্ষ।
এই বিষয়ে দার্জিলিং চা-বাগান সংগঠনের কর্তা বিনোদ মোহন জানান, “এর ফলে আর্থিক মন্দার মুখে পড়বে পাহাড়ের চা শিল্প। পাহাড়ের এই চা-শিল্প থেকে সাধারণত বছরে ৮ লক্ষ কেজি চা উৎপাদন হয়। মরশুমের প্রথম চা-পাতা থেকেই সেই উৎপাদনের ২০% আসে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। বেশিরভাগ বাগানই শুকিয়ে গিয়েছে।”
চা বাগান সংগঠন জানিয়েছে, “এমনিতেই শিল্পে এমন মন্দা তবুও শ্রমিকদের প্রাপ্য মিটিয়েছে কিছু বাগান মালিক। তবে এমন অনেক বাগান মালিকও আছেন, যারা আর্থিক ভাবে স্বাবলম্বী নন। তাঁদের পক্ষে সরকারি শ্রমবিধি মেনে বকেয়া মেটানো খুবই কষ্টকর হয়ে পড়ছে।”
এই বিষয়ে মালিক সংগঠন জানিয়েছে, “যারা এই মুহূর্তে বকেয়া টাকা মেটাতে পারেনি তারা শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করছে। পরিস্থিতি সামাল দেওয়ার সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুত সমাধান সূত্র পাওয়া যাবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…