শ্রেয়া চ্যাটার্জি – ১৩০ কোটি ভারতবাসী আজ প্রায় সকলে মিলে রাত ন’টা নাগাদ ঘরের শুধু আলোটা নিভিয়ে বারান্দা, ছাদ, উঠোন, দরজার সামনে মোমবাতি, প্রদীপ অথবা টর্চের আলো কিংবা মোবাইল ফোনের ফ্লাশ লাইট জালাবেন। আমাদের ভারতবর্ষের কাছে এমনটাই আবদার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেউ নাই মানতে পারেন, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে প্রধানমন্ত্রীর এই আলো জ্বালানোর বিষয়টিকে যদি একটু বৈজ্ঞানিক দিক থেকে ভাবেন তাহলে দেখবেন এর মধ্যে কোনরকম কুসংস্কার নেই। আছে বিজ্ঞান।
যতটা সম্ভব প্রদীপ, মোমবাতি জ্বালানোর চেষ্টা করবেন। ইলেকট্রনিক্স জিনিস থেকে দূরে থাকাই ভালো। পারলে মোমবাতি বা প্রদীপের ওপর দিতে পারেন একটু কর্পূর কিংবা লবঙ্গ। এর মধ্যেও কোন কুসংস্কার নেই, ভেবে দেখুন। কর্পূর বা লবঙ্গ কোনটাই আপনার শরীরের ক্ষতি করবে না। উপরন্তু ভালো করে।
তাই আসুন আমরা জাতি-ধর্ম-নির্বিশেষে প্রধানমন্ত্রীর এই আর্তিকে মেনে চলি। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকে যে যার মতন করে চেষ্টা করে চলেছেন করোনা ভাইরাস যাতে আমাদের দেশ থেকে দূরে চলে যায়। শুধু তাই নয় গোটা বিশ্ব থেকে যেন এটি চলে যায়। তাই কোন রকম দলগত দিক থেকে না দেখে বা এটিকে শুধুমাত্র কুসংস্কার হিসাবে না মেনে, ন মিনিটের তো ব্যাপার। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে সংকল্প করি। ওই ন’মিনিট আমরা ঘরের শুধুমাত্র লাইট টিকে বন্ধ করে প্রদীপের সামনে খানিকক্ষণ বসে থাকি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…