সারা দেশজুড়ে চলছে লকডাউন। টানা ২১ দিনের এই লকডাউনে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না। নিজেদের গাড়ি করে ঘুরতেও পারছেন না। বাড়িতে গাড়ি, স্কুটার গুলোতে নোংরা জমছে। এবার এই স্কুটারেই ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা। স্কুটারের মধ্যে রয়েছে এক বিশাল সাপ! স্কুটারের সামনে যাওয়াতেই সেই সাপ মুখ বের করে।
গাড়ির মালিক এই দৃশ্য দেখে ভয় পেয়ে খবর দেন সাপ উদ্ধারকারীদের। সাপটিকে উদ্ধার করতে এসে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে উদ্ধারকারীদের। সাপটিকে শান্ত করতে অনেক কষ্ট করতে হয়েছে। তারপর সেটিকে উদ্ধার করা গেছে। এই সাপ উদ্ধারের ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ।
ভিডিওটি ১৬ সেকেন্ডের রয়েছে। ২৯ মার্চ শেয়ার করা হয়েছে, প্রায় ১৬ হাজার মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। প্রচুর লাইকস ও কমেন্টস ও এসেছে। তবে এই ভিডিও কোন জায়গার এবং কবেকার সেটা জানা যায়নি।
ভিডিওটি দেখে নিন:
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…