নিউজ

লকডাউন তুলতে তাড়াহুড়ো, ফের জাপানে ফিরলো করোনা

লকডাউনের ফলে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। কোথাও খাদ্য সংকট, তো কোথাও অন্যান্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। লকডাউনের কারণে বন্ধ রয়েছে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম, বন্ধ রয়েছে আর্থিক ক্রিয়াকলাপও। এর ফলে দেশের অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ফলে লকডাউন তুলতে চাপ বাড়ছে সরকারের উপর। এমন পরিস্থিতির শিকার বিশ্বের কোন একটিমাত্র দেশ নয়। কম বেশি প্রায় প্রতিটি করোনা আক্রান্ত দেশে এই ধরনের চাপ সহ্য করতে হচ্ছে সরকারকে। তবে এর মধ্যে কোন কোন দেশ করোনার ভয়াবহতা উপেক্ষা করেই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।

করোনা সংক্রমণের হার কিছুটা কমে আসায় এমনই সিদ্ধান্ত নিয়েছিল দ্বীপরাষ্ট্র জাপান। দেশের অর্থনীতির হাল ফেরাতে তুলে নেওয়া হয়েছিল লকডাউন। তার ফল যে কি মারাত্মক হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জাপানের হোক্কাইডো দ্বীপ। এক সময় করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়ে সারা বিশ্বের নজর কেড়েছিল তারা। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসই বিপদ ডেকে আনল জাপানবাসীর।

তড়িঘড়ি লকডাউন তুলে নেওয়ার মাশুল দিতে হচ্ছে এবার। লকডাউন তুলে নেওয়ার কারণে বর্তমানে দ্রুত গতিতে আক্রমণ শানিয়েছে করোনা ভাইরাস। এবার তার ভয়াবহতা আরও বেড়েছে। দ্রুত বাড়ছে সংক্রমণও। লকডাউন তুলে নেওয়া যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনার মধ্যেও ছিল না এই দ্বীপরাষ্ট্রের। তাই এখনও সময় রয়েছে, জাপানের এই ঘটনা থেকে শিক্ষা নিক গোটা বিশ্ব, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026