নিউজ

লকডাউন না মানলে পরিষ্কার করতে হবে নোংরা আবর্জনা, অসাধারণ শাস্তি কর্ণাটক পুলিশের

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউন না মানলে এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে। এমনই শাস্তি ধার্য করল কর্ণাটক পুলিশ। এককথায় অভিনব শাস্তি। একদিকে পরিবেশও খানিকটা পরিষ্কার-পরিচ্ছন্ন হবে, আর শাস্তি টাও নেহাত কম নয়। পাঁকের মধ্যে নেমে ময়লা আবর্জনা পরিষ্কার করা,নিঃসন্দেহে যথেষ্ট কষ্টকর। মান্দ্যা জেলার দেবিরাম্মানী লেকটি এই ভাবেই পরিষ্কার করানোর ব্যবস্থা করা হলো।

অনেক জায়গাতেই যারা লকডাউন ভাঙছেন, আসলে এই লকডাউনকে অনেকেই ছুটির মেজাজে গ্রহণ করেছেন। তাদের বাড়িতে থাকতে একদমই ভালো লাগছেনা, ভাবছেন এটা কোন রবিবারের ছুটির দিন চলছে। তাই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু বিকাল হলে বেরিয়ে আসতে চাইছেন, অথবা ফাঁকা রাস্তায় বাইক নিয়ে লং ড্রাইভ। অসচেতনতার এমন দিক প্রায়ই দেখা যাচ্ছে। পুলিশকর্তারা অনেকবার ভালো করে বোঝানোর পরেও কোনভাবেই কাজ হচ্ছে না।

সাধারণ মানুষ বুঝতে চাইছেন না এই পুলিশরাও মানুষ, তারাও রোদ-ঝড়-বৃষ্টিতে তাদের কর্তব্য পালন করে চলেছেন। তাদের একটাই বক্তব্য অকারণে বাইরে বেরোবেন না। অনেক মানুষ এতটাই অসচেতন যে তাদের এইটুকু কথা শুনতে পারছেন না। কখনো রাগের মাথায় তারাও হয়তো লাঠির বাড়ি মেরে দিচ্ছেন। অনেক সময় দোষের ভাগিদারও হচ্ছেন। কিন্তু প্রত্যেককে বুঝতে হবে, আমাদের ভালোর জন্যই বলা হচ্ছে বাড়িতে থাকতে। লকডাউন না মানলে আমেরিকা, ফ্রান্স, ইতালির কি অবস্থা হয়েছে তা প্রত্যেকেরই জানা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কর্নাটক পুলিশের এহেন শাস্তি বেশ প্রশংসনীয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026