পলিটিক্স

বিজেপি মহিলা মোর্চার কর্মসূচিতে ধুন্ধুমার, গ্রেফতার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল

নারী নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা আইন অমান্য কর্মসূচি নিয়ে আরো একবার উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতি। আজকে ভবানীভবনের সামনে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চা একটি কর্মসূচি করে। সেই কর্মসূচিতে ব্যাপক অশান্তি এবং পুলিশের ধরপাকড় চলে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে বেশ কয়েকজন বিজেপি কর্মী এবং সমর্থককে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ।

ডিসি দক্ষিণ আকাশ মেঘারিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মহিলা মোর্চার কাছ থেকে তাদের এই বিক্ষোভের কারণ জানতে চাওয়া হলে তারা জানায়, হাওড়ার আমতায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এই কর্মসূচি করছে তারা। শুধু এটাই নয়, আরো বিভিন্ন জায়গায় আরো কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে বঙ্গ বিজেপি মহিলা মোর্চা। এছাড়াও বুধবার দিল্লিতে সংসদ ভবনের সামনে বিজেপি সাংসদদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল। বিভিন্ন জায়গায় এই কর্মসূচি ঘিরে ধুনধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশি বাধার মুখে পড়ে বারংবার বিক্ষোভ কর্মসূচি ব্যাহত হয়ে গিয়েছে।

কলকাতা, মেদিনীপুর, বনগাঁ, বাঁকুড়া, রায়গঞ্জ সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি পালন করা হয়েছে। তবে সব থেকে বেশি এই কর্মসূচির আঁচ পড়েছে কলকাতা ভবানী ভবন এর সামনে। এই কর্মসূচিতে অতিরিক্ত জমায়েত হয়ে যাবার কারণে পুলিশ সেখানে বাধা দেয়। প্রতিবাদে অগ্নিমিত্রা পল এবং বিজেপি নেত্রীরা সেখানে বিক্ষোভ দেখান। তারপর সেখানে ডিসি দক্ষিণ আকাশ মেঘারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে দেয়।

গ্রেফতার হওয়ার পরে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পল। তিনি বারংবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। তিনি বলেন, ” আমরা বিজেপি করি বলে প্রতিবাদ করলেই এভাবে গ্রেফতার হতে হবে? ধর্ষণের মতো একটি স্পর্শকাতর ইস্যুতে বামফ্রন্ট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছিল। ঠিক একই কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশে বেশে রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের ধর্ষণের শিকার হতে হচ্ছে। কারণ তারা বিরোধী রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কী বলবেন?”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026