রামনবমী উপলক্ষে পুলিশ কর্মীদের ছুটি বাতিল, নবান্নের বিশেষ নির্দেশিকা

রামনবমীর আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে নবান্ন (Nabanna) থেকে পুলিশ কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা প্রকাশের পর চমকে গেছেন অনেকেই। সরকার ও বিভিন্ন মহলের আশঙ্কা, রামনবমীকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। আর তাই আজ থেকে রাজ্যের সব পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

কঠোর নির্দেশিকা জারি

সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, **২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশ কর্মীরা কোনো ছুটি পাবেন না।** অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশ জারি করেছেন। রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে যে, এই নির্দিষ্ট সময়ে **কোনো ছুটি মঞ্জুর করা যাবে না।** তবে চূড়ান্ত জরুরি বা বিশেষ প্রয়োজনে ছুটির আবেদন বিবেচনা করা হতে পারে।

সতর্ক পুলিশের গোয়েন্দা বিভাগ

ইতিমধ্যেই বাংলার পুলিশ রামনবমীতে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। এ নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম ও অতিরিক্ত ডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকার জানিয়েছেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। রামনবমী উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্র চলছে।’

জনগণের উদ্দেশ্যে পুলিশের বিশেষ বার্তা

পুলিশ সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। সুপ্রতিম সরকার জানিয়েছেন, ‘কেউ যেন গুজবে কান না দেন। এলাকায় কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।’ মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকার ফলে পুলিশ বাহিনী আরও সক্রিয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026