মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে (Weather Update)। বিশেষ করে দুপুরের তপ্ত রোদে হাঁসফাঁস করতে হচ্ছে মানুষকে। গরমের তীব্রতায় শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। বসন্তের মাঝেও বাংলা উপভোগ করছে গ্রীষ্মের স্বাদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল ইদের দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তীব্র গরম অনুভূত হয়েছিল। তবে আজ তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। গত সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমাগত পারদ চড়ছিল। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। তবে এবার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, যা রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকবে।
আগামীকাল, অর্থাৎ বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি, উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়-বৃষ্টির ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গে এখনই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। সেখানকার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…