নিউজ

Metro Service: এগিয়ে এল মেট্রো শুরুর সময়, স্কুল পড়ুয়াদের সুবিধার্থে বাড়ানো হল কলকাতা মেট্রোর সংখ্যা

লকডাউন কাটিয়ে ফের কলকাতার পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। পুজোর আগে থেকেই চেনা ছন্দে ফিরেছে শহর কলকাতা। ভিড় বেড়েছে মেট্রো রেলে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এর মধ্যে স্কুল খুলছে মঙ্গলবার। ফলে পাতালপথে ভিড় বাড়তে চলেছে স্কুল পড়ুয়াদের। তাই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি বাড়ানো হচ্ছে একাধিক মেট্রোর সংখ্যা। আসছে মেট্রোর সময় সূচীতে বদল। সোম থেকে শুক্রবারের পাশাপাশি বদলাতে চলেছে শনিবারের ট্রেনের সংখ্যাও। আগামীকাল থেকে যাত্রীদের জন্যে শুক্রবার অবধি মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে।

গত ২৫ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ১৭৮ থেকে ২১৪ করা হয়েছিল। পুজোর আগে ৪ অক্টোবর থেকে মেট্রোর সংখ্যা আপ ও ডাউনে বাড়িয়ে করে দেওয়া হয় ২৬৬টি। স্কুল খোলাতে আগামীকাল থেকে ৬টি বেড়ে হবে ২৭২টি। আগামী ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবার সাধারণ যাত্রীরাও মেট্রো রেলে যাতায়াত করার সুযোগ পাবেন। তবে এখনও টোকেন ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি৷ তাই যাত্রীদের যাতায়াত করতে হবে স্মার্ট কার্ড নিয়েই। আগে শনিবার ২১৪টি মেট্রো যাতায়াত করে৷ এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রোর সংখ্যা ছিল ১৫১টি। তবে ২০ নভেম্বর থেকে আপ ও ডাউনে আরও ৬টি মেট্রো চলবে। ফলে শনিবার মেট্রো যাতায়াত করবে ২২০টি।

শুধু শনিবার মেট্রোর সংখ্যা বাড়ানো হয়নি, পাশাপাশি মেট্রো চলাচলের সময় এগিয়ে আনা হচ্ছে। দক্ষিণেশ্বরমুখী প্রথম মেট্রো সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টায় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন সকাল ৮টার বদলে সকাল ৭টায় ছাড়বে। সকাল এবং সন্ধ্যাতেও অফিস যাত্রীরা মুলত যে সময় যাতায়াত করেন তাদের জন্যেও মিলবে সুবিধা।

সোম থেকে শুক্রবার অফিস টাইমে কমছে দুই মেট্রোর ব্যবধান। রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই ব্যস্ত সময়ে সকাল ৯টা থেকে সকাল ১০ঃ৩০ অবধি যাত্রীরা ৫ মিনিট অন্তর মেট্রো পাবেন। এই নিয়ম জারি থাকবে বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা অবধি। তবে ডাউন লাইনে  বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা, আর সন্ধ্যা সাড়ে ৬’টা থেকে সন্ধ্যা ৭টা অবধি মেট্রো পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। তবে মেট্রোর সংখ্যা বাড়লেও কোভিড প্রটোকল মেনেই যাত্রীদের যাতায়াত করতে হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026