নিউজ

Punjab Politics: রাজনীতির ময়দানে পা রাখছেন সোনু সুদের বোন মালবিকা, লড়বেন পঞ্জাব নির্বাচনে

রাজনীতিতে নয়া ইনিংস শুরু করতে চলেছেন সোনু সুদের পরিবারের এক অংশ। আগস্ট মাস থেকেই দিল্লিতে শুরু হয়েছিল সোনুর রাজনীতির যোগদান নিয়ে। তবে রবিবার সেই জল্পনার অবসান হল। তবে এখনই সেই জল্পনার অবসান ঘটেছে। রবিবার সোনু সুদ সাংবাদিকদের জানিয়ে দিলেন, তিনি এখনই রাজনীতিতে পা রাখছেননা। তাঁর বোন পা রাখছেন রাজনীতির ময়দানে।

রবিবার মোগায় এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে বলিউড অভিনেতা বলেন, “আমার বোন মালবিকা সুদ পাঞ্জাবের মানুষের পাশে দাঁড়াবে। তাঁদের জন্য কাজ করবে। তবে কোন দলে তিনি যোগ দেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” স্বাভাবিক ভাবেই সোনু সুদের এই ঘোষণার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পাঞ্জাবের নির্বাচনী ময়দানে ভোটের লড়াই করবেন মালবিকা? বোনের তাঁর হাত ধরেই কি অভিনয় থেকে সোজা রাজনীতিতে অভিষেক করবেন সোনুরও! যদিও সোনু রাজনীতিতে আসার জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

তবে কোন দলের হয়ে পা রাখবেন মালবিকা? কংগ্রেস নাকি বিজেপির মতো সর্বভারতীয় দলে? অবশ্য মাস তিনেক আগে আম আদমি পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল গরিবের ভগবান সোনু সুদের। গত আগস্ট মাদে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়া এবং আম আদমি পার্টির কনভেনর রাঘব চাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিনেতা। তারপরই যৌথ সাংবাদিক বৈঠকে সোনু সুদ এবং কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লি সরকারের প্রস্তাবিত ‘ভারত কে মেন্টর’ কর্মসূচির মেন্টর হিসাবে এবার থেকে সোনু সুদ কাজ করবেন।

তখন থেকেই সোনুর রাজনীতির মাঠে যোগদানের জল্পনার সূচনা। শোনা গিয়েছিল, আগামী দিনে সোনুকে সরাসরি দলে টানতে আগ্রহী কেজরিওয়াল নিজেও। এবার সোনুর নতুন ঘোষণাতে ফের দু’রকম সম্ভাবনা তৈরি হল রাজনৈতিক মহলের। আসছে বছরই পাঞ্জাবে ভোট। হতে পারে এই নির্বাচনে নিজেদের হারানো জায়গা ফেরাতে কংগ্রেস অভিনেতার বোনকে দলে টানতে পারে৷ অন্যদিকে পাঞ্জাবের মানুষের মন জিততে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে আপও। এক্ষেত্রেও সোনুর বোন হয়ে উঠতে পারেন সে আপের মুখ। আবার নির্বাচনের আগে দলে টানা হতে পারে সোনুকেও। তাই মালবিকা কোন দলের পতাকা হাতে তুলছেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026