নিউজ

আগামী জানুয়ারিতে ‘ব্রিগেড চলো’র ডাক দিল এআইএমআইএম

নতুন বছরের শুরুতেই ব্রিগেড ভরানোর পরিকল্পনা নিয়েছে আসাদ উদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন। জানিয়েছেন এক বর্ষীয়ান এআইএমআইএম নেতা।

আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসেই কলকাতায় মেগা মিছিল করার কথা ঘোষণা করেছে এআইএমআইএম। এই মিছিলে দলের প্রধান হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসিকে এনে ব্রিগেড ভরানোর পরিকল্পনা নিয়েছে তারা। পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এআইএমআইএম-এর রাজ্য শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রশাসন ও পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে, এআইএমআইএম প্রধান ওয়েইসি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা আসনে লড়ার কথা ঘোষণা করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা বিহারের কিষাণগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করে এআইএমআইএম প্রার্থী। এরপরই নব উদ্যমে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েন ওয়েইসি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফলে চিন্তা বাড়লো তৃণমূলের। কারণ, ওয়েইসি মূলত মুসলিম ভোট কেটে বিজেপির হাত শক্ত করবে বলেই মনে করা হচ্ছে। এই আশঙ্কা একেবারে অমূলক নয় মনে করেই ওয়েইসিকে কার্যত বিজেপির দালাল বলে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026