নিউজ

বিধানসভায় এসেও ভিতরে ঢুকতে বাধা, গণতান্ত্রিক ইতিহাসের জন্য লজ্জাজনক: জগদীপ ধনকড়

কলকাতা : রাজ্য-রাজ্যপাল বিতর্ক যেন থামতেই চাইছে না। আজ সকালে বিধানসভায় গিয়েও ভিতরে ঢুকতেই পারলেন না রাজ্যের সাংবিধানিক প্রধান। এরপরই রাজ্যপাল ক্ষোভ উগড়ে দেন। রাজ্যপাল তার বয়ানে বলেন, এভাবে গণতন্ত্র চলতে পারেনা। গত কয়েকদিন ধরেই বিল নিয়ে বিতর্ক চলছে রাজ্যের সাথে রাজ্যপালের।

এই বিল বিতর্কের মাঝেই বিধানসভায় আসবেন বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন রাজ্যপাল জগদীশ ধনকড়। জবাবে স্পিকার রাজ্যপালকে বলেছিলেন, বিধানসভার অধিবেশন থাকায় তিনি হয়তো বিধানসভায় উপস্থিত থাকতে পারবেন না। তারপরও এদিন সকালে বিধানসভায় উপস্থিত হন রাজ্যপাল।

তিনি বিধানসভার ৩ নম্বর গেট থেকে বিধানসভায় ঢোকার চেষ্টা করেন। কিন্তু ৩ নম্বর গেটটি বন্ধ ছিল, ফলে তিনি ঢুকতে পারেননি বিধানসভায়। বিধানসভার ২ ও ৪ নম্বর গেট খোলা থাকলেও তিনি ৩ নং গেট দিয়েই ঢোকার চেষ্টা করেন রাজ্যপাল। গেট না খোলার ব্যাপারে মার্শালের দাবি, অনুমতি না মেলায় তিনি দরজা খুলতে পারবেন না।

বিধানসভায় ঢুকতে না পেরে এরপরে রাজ্যপাল তার ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিধানসভা দেখতে আসবো বলেছিলাম, স্পিকার আমাকে স্বাগত জানাবেন বলেছিলেন। অধিবেশন স্থগিত থাকার মনে এই নয় যে বিধানসভা বন্ধ আছে। এভাবে গণতন্ত্র চলতে পারে না।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026