সম্প্রতি হায়দ্রাবাদ কান্ডে উত্তাল হয়েছে দেশ। ধর্ষকদের কঠোরতম শাস্তির দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমন সময়েই আরেক নারকীয় অত্যাচারে অভিযুক্ত তাঁর ফাঁসির শাস্তি পুনর্বিবেচনার আর্জি জানালেন।
২০১২ সালে দিল্লির বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর নির্ভয়া কান্ডের অভিযুক্তদের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা প্রাণভিক্ষার আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। সূত্রের খবর, বিনয় শর্মার সেই আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে দেশ জুড়ে ধর্ষকদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি প্রয়োগের দাবিতে যখন উত্তাল নাগরিক সমাজ তখন নির্ভয়া কান্ডের অন্যতম অভিযুক্তের আর্জি মঞ্জুর হলে ভুল বার্তা যেতে পারে সমাজে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে মনোবিদরা মনে করছেন, ফাঁসির সাজা দিয়ে অপরাধ কমানো সম্ভব নয়।
প্রসঙ্গত, এর আগে বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিল্লি সরকার। নির্ভয়া কান্ডের মতো বিরলের থেকে বিরলতম ঘটনায় ফাঁসিই একমাত্র সাজা বলে মনে করছে তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…