পলিটিক্স

মমতাকে জোটের জন্য আহ্বান জানালেন AIMIM এর প্রধান ওয়াইসি, জানালেন রাজ্যের ৬ জেলায় তৈরি তাদের সংগঠন

বিহার ভোটের পরে এবারে অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর পরবর্তী গন্তব্য পশ্চিমবঙ্গ। বিহারে তাদের ফল মোটামুটি ভালো। বিহারে মোট ২০টি আসনে প্রার্থী দিয়ে ৫ টিতে জয়লাভ করেছে এআইএমআইএম। তাই এবারে সেই ফলাফলে উচ্ছ্বসিত হয়ে বাংলায় প্রার্থী দিতে চলেছে ওয়াইসির দল। এআইএমআইএম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ঘোষণা করেছেন, এবারের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বেশকিছু আসনে তারা প্রার্থী দেবে।

তাদের লড়ার কৌশল বেশ সোজাসাপ্টা। গত তিন বছর ধরে বাংলায় তারা নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। ইতিমধ্যেই মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে তারা সংগঠন তৈরি করেছে বলে খবর। সেখানকার সংখ্যালঘুদের মধ্যে এআইএমআইএম এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। শুধু এই তিনটি জেলা নয়, দক্ষিণবঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাদের সংগঠন তৈরি হয়েছে।

এআইএমআইএম এর স্পষ্ট বক্তব্য, ” আমরা বিজেপি বিরোধী। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক এটা আমরা চাই না। জোটের রাস্তা সম্পূর্ণ খোলা। আমাদের সাথে জোট করার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। যদি তিনি রাজি থাকেন তাহলে আমরা জোট করতে রাজি। না হলে বিহারের মতো একাই লড়াই করব। কে কত আসনে লড়বে তা আমাদের নেতারা এসে ঠিক করবেন।

বিহারের সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছে এআইএমআইএম এর বিরুদ্ধে। তার বিপরীতে, এআইএমআইএম এর পাল্টা বক্তব্য,”আমাদের জোটে নেওয়া হয়নি। এতে আমাদের কিছু করার নেই।”

তবে বিহার নির্বাচনে এআইএমআইএম যে কটা সিট জিতেছে সেগুলির ৪টি দিনাজপুর এবং মালদা সীমানায়। তাই মনে করা হচ্ছে, যদি AIMIM বাংলা নির্বাচনে প্রার্থী দেয়, তাহলে অবশ্যই সংখ্যালঘু ভোটব্যাংকে হাত পড়বে। আর যদি তৃণমূলের সাথে জোট না হয়, তাহলে আখেরে লাভ হবে বিজেপির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026