তারার দেশে ঐন্দ্রিলা। এবার আর তার ঘরে ফেরা হল না। লড়াকু মেয়েটা সব চেষ্টা ব্যার্থ করে লড়াই থামালো রবিবার দুপুর ১২’টা ৫৯ মিনিটে। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তার, হাসপাতাল সূত্রেই মিলেছে সেই খবর। সবাই মন প্রাণ দিয়ে তার ফিরে আসার অপেক্ষায় ছিলেন। চেয়েছিলেন আরো একবার মিরাকেল হোক। কিন্তু তা আর হওয়ার নয়। এই মুহূর্তে তার প্রয়াণে স্তব্ধ সাধারণ থেকে গোটা তারকামহল।
২০১৫ সালে বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। কেমোথেরাপির পর ২০১৬’তে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তিনি। অভিনয় জগৎ’এও পুরোদমে কাজ করতে শুরু করেছিলেন তিনি।তবে এরপরেও নিস্তার মেলেনি। ২০২১ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে তার। তবে সেখান থেকেও লড়াই করে ফিরে এসেছিলেন অভিনেত্রী। ২০২২ সালের শুরুর দিকেই তার সুস্থতার খবর পাওয়া গিয়েছিল। আর তার সেই সুস্থ হয়ে ওঠার প্রতিটি মুহূর্তে তার পাশে ছিলেন সব্যসাচী চৌধুরী। তার সঙ্গী, বন্ধু ও অভিভাবক।
শেষ কয়েকমাস সব চলছিল নিজের মতো। তবে ১’লা নভেম্বর আবারো তার ভালো থাকায় বাদ সাদলো তার শরীর। ১’লা নভেম্বর ব্রেন স্ট্রোক হয় তার। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২০ দিন টানা মৃত্যুর সাথে লড়াই করে গেছেন তিনি। বাড়ির সকলের পাশাপাশি তার পাশে ছিলেন সব্যসাচী, যা আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। বলাই বাহুল্য, তাকে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করেছিলেন ডাক্তাররাও। সাধারণ থেকে তারকা সকলেই তার জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা করে গিয়েছিলেন। আশা করছিলেন আবারো হয়তো কোন মিরাকেল হবে! আবারো সুস্থ জীবনে ফিরে আসবেন তিনি। না, তা আর হওয়ার নয়। সমস্ত লড়াই থামিয়ে দিয়ে এখন না ফেরার দেশে ঐন্দ্রিলা। চোখে জল ছোট থেকে বড় সকলেরই। হয়তো এই কারণেই বলা হয়,
মানুষ প্রিয়জনদের ছেড়ে যাবার আগে একটু ক্ষণিক ভালো হয়ে যায়……। ভালো থেকো ঐন্দ্রিলা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…