বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন।
নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। তবে সম্প্রতি এই অভিনেত্রী তার পুরনো একটি অজানা তথ্য এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন যেই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।
উরফি জাভেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে জানিয়েছেন যে হাই স্কুল পাশ করার পর তিনি কলেজ গিয়েছিলেন মাত্র ৬ মাস। মাঝে মাঝেই তিনি কলেজ বাঙ্ক করে অডিশন দিতে চলে যেতেন। একটি অডিশন ক্লিয়ার করার পর আর কোনদিন কলেজ জীবনে ফেরত যাননি মডেল অভিনেত্রী। এছাড়াও প্রথম উপার্জনের প্রসঙ্গ নিয়ে অভিনেত্রী জানিয়েছেন যে মাত্র আড়াই হাজার টাকা দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। বাড়িতে চরম অর্থকষ্টের কারণে তিনি বাধ্য হয়ে বিগ ম্যাজিকের একটি শো করেছিলেন। তিনি প্রধান চরিত্রের জন্য অডিশন দিলেও পেয়েছিলেন সাইড রোল। তার মন না চাইলেও, বাধ্য হয়ে বাড়ির আর্থিক অবস্থার কথা ভেবে তিনি সেই কাজ করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…