নিউজ

তীর্থযাত্রীর সুরক্ষায় এ বছর সাগর মেলায় থাকছে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিনিধি: কয়েক লক্ষ মানুষের সমাগম হয় গঙ্গাসাগর মেলায়। যত দিন যাচ্ছে সেখানে ভিড় বাড়ছে পূন্যার্থীদের। পাল্লা দিয়ে বাড়ছে সরকারি পরিষেবাও। পূন্যের খোঁজে গিয়ে মানুষকে যেন কোনও সমস্যায় না পড়তে হয় সেটা নিশ্চিত করাই সরকারের মূল চ্যালেঞ্জ। বিশেষ করে বহু বয়স্ক মানুষ এই মেলায় যান। তাঁদের কোনওরকম শারীরিক সমস্যা হলে যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায় সেদিকটা খেয়াল রেখে এ বছর থাকবে এয়ার অ্যাম্বুলেন্স। এর ফলে গুরুতর কোনও সমস্যা হলে সেই তীর্থযাত্রীকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া সম্ভব হবে। সূত্রের খবর, প্রথম বছর দু’টি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হবে।

ফি বছর সাগর সঙ্গমে ডুব দিয়ে মনের সব জরাকে দূরে ঠেলে নতুন উদ্যমে পথ চলা শুরু করেন কয়েক লক্ষ মানুষ। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে দৈনন্দিন ক্লেশকে পিছনে ফেলে এগিয়ে যেতে চান তাঁরা। শুধু বাংলা বা ভারতই নয়, বিদেশ থেকেও বহু মানুষ আসেন এই সময়। লক্ষ্য একটাই, পূণ্যার্জন। এত মানুষের সমাগমে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে যায়। কেউ আচমকা অসুস্থ হয়ে পড়েন ভিড়ের ঠেলায়। পরিস্থিতি এমন হয়, সঙ্গে সঙ্গে কলকাতার বড় কোনও চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। এতদিন হেলিকপ্টার তো ছিলই। এ বছর তারই সঙ্গে যুক্ত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স।

আরও পড়ুন : প্রথমে গ্রেফতার, পরে জামিনে মুক্তি পেলেন বাংলার দুই বিজেপি সাংসদ

আগামী ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। তার আগেই দু’টি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সেরে রাখতে চাইছে সরকার। একেবারে নিখরচায় এই পরিষেবা পাবেন তীর্থযাত্রীরা। অনেকেই বলছেন, সময়ের সঙ্গে পা মিলিয়ে আধুনিক হয়ে উঠছে বাংলার এই ঐতিহ্যশালী উৎসব।

তবে সরকার বলছে, প্রতিটা মানুষের জীবন অত্যন্ত দামি। যেকোনও উপায়ে তা রক্ষা করাই কর্তব্য। জেলা প্রশাসনের কথায়, গঙ্গাসাগর মেলাকে ঘিরে এবার একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে এই এয়ার অ্যাম্বুলেন্স অন্যতম। এর ফলে সাগর মেলায় বহু মানুষকে সঙ্কট থেকে রক্ষা করা সম্ভব হবে বলেই আশাবাদী তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026