দ্বিতীয় একদিনের ম্যাচে অনবদ্য ব্যাটিং প্রদর্শন ভারতীয় ব্যাটসম্যানদের। সেই সুবাদে নির্দিষ্ট ৫০ ওভারে প্রথম ওডিআই এর থেকে ১০০ রান বেশি তুললো ভারতীয় দল। ইনিংসের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৩৮৭-৫ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ জিততে হলে করতে হবে ৩৮৮ রান।
ভারতীয় ওপেনাররা ধীরগতিতে শুরু করলেও সেট হওয়ার পর গিয়ার পরিবর্তন করেন। দুই ওপেনারই শতরান পূর্ণ করেন। ২২৭ রানের পার্টনারশিপ গড়ার পর ব্যক্তিগত ১০২ রানের মাথায় কে এল রাহুল আউট হন। ১৫৯ রান করে আউট হন রোহিত শর্মা।
এরপর রিষভ পন্থ ও শ্রেয়স আইয়ার জুটি ৭৩ রান যোগ করে মাত্র ২৪ বল খেলে। রিষভ অর্ধশতরান হাতছাড়া করে ১৬ বলে ৩৯ রান করে আউট হন। শ্রেয়স পরপর চারটি ইনিংসে অর্ধশতরান করলেন। ৫৩ রান করেন তিনি মাত্র ৩২ বলে। দুজনের ঝোড়ো ব্যাটিং ভারতকে এত রান তুলতে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…