নিউজ

ফের শুরু হবে বিমান পরিষেবা, দশটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি করল ভারত

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যবর্তী দশায় আন্তর্জাতিক বিমান পরিবহণ পরিষেবা চালু করার লক্ষ্যে দশটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি স্বাক্ষরিত করল ভারত। সেই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মলদ্বীপ, ফ্রান্স ,জার্মানি, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, আফগানিস্থান, কাতার এবং বাহরিন। করোনা পরিস্থিতি সামাল দিতেই চলতি বছরের তৃতীয় মাস থেকেই দেশ জুড়ে শুরু হয় কড়া লকডাউন।

দেশের মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করা হয় পরিবহন ব্যবস্থা। ট্রেনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। যাত জেরে যথেষ্ট ক্ষতির সম্মুখীন নানান বিমান সংস্থা কিন্তু তবুও পরিস্থিতি সামাল দিতেই এই নিয়ম মানতেই হয়। কিন্তু একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শুরু হয়েছে আনলক প্রক্রিয়া।

এবার আনলক-৪ এ খুলেছে মেট্রো এবং স্কুল। তাই আস্তে আস্তে খুলছে বিমান পরিষেবা। বাণিজ্যিক উড়ান পরিবহণ ফের চালু করার উদ্দেশ্য নিয়ে একটি সাময়িক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে যাকে বলা হয় এয়ার বাবল চুক্তি। এয়ার বাবল বস্তুত এক পরিভাষা। দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার অর্থ দুটি দেশ সমান সুবিধা ভোগ করবে।

জানা গিয়েছে নির্দিষ্ট বিমানসংস্থার ওয়েবসাইট এবং ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমে বিমানের টিকিট কাটা যাবে। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ। হিসেব মতোন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন মানুষ। তবে আগের থেকে কমেছে মৃত্যুর হার। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.৬ শতাংশ। তাই সুস্থতার কথা মাথায় রেখেই এবার শীঘ্রই শুরু হবে বিমান পরিষেবা।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026