নিউজ

ভোটের আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচনের সম্ভাবনা, প্রস্তুতি শুরু তৃণমূলের

কলকাতা: সামনের বছরের ভোটকে অনেকেই পাখির চোখ করে রেখেছে। মূল প্রতিদ্বন্দ্বী হল বিজেপি এবং তৃণমূল। এই দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চিও ছাড়তে রাজি নয়। কিন্তু এসবের মাঝেও এবার সবুজ সিগনাল। কারণ একুশের আগেই রাজ্যে  হতে পারে বিধানসভা উপনির্বাচন। আপাতত এটাকেই লক্ষ করে কাজ এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকি আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের লক্ষ্যে এবার দায়িত্ব নিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। আর ওই বিধানসভাতেই রাজীবের সঙ্গে দায়িত্ব রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জিততে মরিয়া তৃনমূল এখন স রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফালাকাটার ছাড়াও ভোট হতে পারে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রেও। এর আগে কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনে ও দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীবকে। কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনে ৫৮ হাজার ভোটে পিছিয়ে ছিল। জেতার অস্ত্র হিসেবে এখন থেকেই তারা জোরকদমে প্রচার চালাতে শুরু করে দিয়েছে। এক্ষেত্রে উপলক্ষ পায়ে হাটা।

এসবের মাঝেই জেতার নতুন হাতিয়ার হিসেবে পেয়েছে কৃষি বিল। বুধবার বিলের বিরোধিতা করে পথে নামবে তৃণমূল ছাত্র পরিষদ। আর এদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিলের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল মহিলা কংগ্রেস।

কৃষি বিল নিয়ে হাঙ্গামা করায় সাসপেন্ড হওয়া আট সাংসদই সোমবার সারা রাত সংসদ ভবনের লনে গান্ধি মূর্তির নীচে বসে প্রতিবাদ দেখান৷ এমনকি সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে দাঁড়িয়ে এ দিন রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বাম দলের সাংসদরা। এর মধ্যেই  সর্বভারতীয় স্তরে ঐক্যবদ্ধ লড়াইয়েও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন দলের তরফে এক ট্যুইট বার্তায় তৃণমূল কংগ্রেস  দাবি করেন তারাই প্রকৃত কৃষক স্বার্থ রক্ষাকারী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026