নিউজ

ইরানি আকাশসীমায় স্থগিত, একাধিক বিমান পরিষেবা বাতিল

গত সপ্তাহে আমেরিকান সামরিক বাহিনীর একটি ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করার পরে ইরান ও আমেরিকার মধ্যে ভয়ংকর উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বুধবার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রুট পাল্টে দেয়। এয়ারলাইনের মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, এই রুট পরিবর্তনের ফলে দিল্লীর ফ্লাইট গুলির জন্যে প্রায় ২০ মিনিট এবং মুম্বাইয়ের ফ্লাইটগুলির জন্য প্রায় ৩০-৪০ মিনিট বেশি সময় লাগবে।

তিনি আরও বলেন, “আমাদের যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা প্রথমে। ইরানে চলা উত্তেজনার কারণে সাময়িকভাবে এয়ার ইন্ডিয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ইরানের ওপর দিয়ে ওড়া বিমানগুলির রুট পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন : একের পর এক মিসাইল হামলা, ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত

এইদিন সকালে সমস্ত ভারতীয়দের উদ্দেশ্যে ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা করা হয়। MEA মুখপাত্র রবিশ কুমার বলেন, “ইরানের এই অসুরক্ষিত পরিস্থিতিতে সমস্ত ভারতীয়দের ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ইরাকে বসবাসরত ভারতীয়দের সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।” বিভিন্ন জায়গার এয়ারলাইনস গুলি ইরানের বর্তমান পরিস্থিতির জন্য ফ্লাইট বাতিল ও রি-রুটিং করেছে।

  • ৮ই জানুয়ারী দুবাই থেকে বাগদাদগামী Emirates flights EK 943 এবং বাগদাদ থেকে দুবাইগামী EK 944 ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
  • বাগদাদগামী Flydubai ফ্লাইটটি বাতিল হয়েছে।
  • Air Canada এর রুট পরিবর্তন করা হয়েছে।
  • Singapore Airlines ltd এর সমস্ত ফ্লাইটগুলিকে ইরান এয়ারস্পেস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
  • Malaysia Airlines এর তরফ থেকে বলা হয় ইরান এয়ারস্পেসে কোনো ফ্লাইট তারা ওড়াবে না।
  • তাইওয়ান এর China Airlines বলেছে তারা ইরান বা ইরাকের ওপর দিয়ে কোনো ফ্লাইট ওড়াবে না।
  • অস্ট্রেলিয়ার Qantas Airways Ltd এর তরফ থেকে বলা হয়েছে ফ্লাইট এর রুট পরিবর্তিত করা হবে।
  • Dubai-based Emirates Airline এবং flyduabi প্রত্যেকেই বাগদাদের ফ্লাইট বাতিল করেছে।
  • Korean Air Lines Co Ltd এবং Thai Airways ইরান এবং ইরাকের ফ্লাইট বাতিল করেছে।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026