বুধবার বামেদের ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের, ভয়ংকর পরিবেশের ছবি দেখা যায়। এদিন ধর্মঘটে মালদহের কালিয়াচকে সুজাপুর এর উত্তপ্ত ছবি দেখা গেল সকাল থেকেই। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, বোমাবাজি, পুলিশের সঙ্গে সংঘর্ষ যার ফলে ধর্মঘটের সমর্থকদের উদ্দেশ্যে পুলিশের শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানো, এসব ঘটনায় থমথমে পরিবেশ কালিয়াচকে।
তবে এর মাঝেই একটি ভিডিও কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সেই ভিডিওটিতে দেখা যায় কয়েকজন পুলিশকর্মী লাঠি, লোহার রড দিয়ে গাড়ি ভাঙচুর করছে। পুলিশকর্মী গাড়ির বিভিন্ন অংশ ভেঙে দেওয়ার এই আচরণে প্রশাসনের দায়িত্ব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন : যাদবপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক CPIM-র এই হেবিওয়েট নেতা
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সিপিএম নেতা মহম্মদ সেলিম এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে বলেছেন চারিদিকে যে অশান্তির আবহ সৃষ্টি হচ্ছে তা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই হচ্ছে। কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও এই ঘটনার তীব্র নিন্দা করে জানান পুলিশের এই গুন্ডামি আসলে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…