আমেরিকার সৈন্যঘাটিতে ইরানের মিসাইল হামলার পর বিশ্বজুড়ে আবার বাড়লো সোনার দাম। বুধবার ভারতে সোনার দাম ১.৩৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪১,২২৫ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সাথে সাথেই ভারতের বাজারেও দাম বাড়ছে সোনার। মার্কিন সৈন্যঘাটিযে মিসাইল হামলার পর আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স ১৬০০ ডলার হয়ে গেছে।
আন্তর্জাতিক পণ্য বাজারে সোনার দাম ৭.৪৭ শতাংশ (আউন্স প্রতি ১০৯.২০ ডলার) বেড়েছে। সোনার দাম আজ আউন্স প্রতি সর্বোচ্চ ১৬০৫ ডলার ছুঁয়েছে। ভারতের বাজারের ক্ষেত্রে স্বল্পমেয়াদী সময়ে, সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৩,০০০ টাকা হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরের ছয় মাসে এটি প্রতি ১০ গ্রামে ৪৫,০০০ টাকার হতে পারে।
আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল, জিও আনল নতুন দুর্দান্ত প্ল্যান
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ইরাকের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ সম্পদ হিসাবে দেখছেন, আর তার জন্যই দাম হঠাৎ এতটা বেড়েছে। এখন পরিস্থিতি কোনদিকে যায় আগামীদিনে সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…