নিউজ

যাদবপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক CPIM-র এই হেবিওয়েট নেতা

সিএএ এবং এনআরসি সহ আরও একাধিক ইস্যু এর বিরুদ্ধে ৮ ই জানুয়ারি বাম সংগঠনগুলি সারা দেশ জুড়ে ২৪ ঘন্টা বনধের ডাক দেয়। এদিন পূর্ব পরিকল্পনা মতই বামেরা মিছিল শুরু করেন এইট বি বাসস্ট্যান্ড থেকে। বামফ্রন্টের অন্যতম বিশিষ্ট নেতা বিধায়ক সুজন চক্রবর্তী মিছিলের নেতৃত্বে ছিলেন। সকাল সাড়ে দশটা নাগাদ মিছিল এইট বি বাসস্ট্যান্ড থেকে এগোলে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি হয় এবং তা আস্তে আস্তে রণক্ষেত্রের আকার নেয়।

মিছিল যে পথে এগোচ্ছিলো তার আসেপাশের সমস্ত দোকানপাট বন্ধের জন্য হুমকি দেয় মিছিলে থাকা ধর্মঘটীরা। এরপর পুলিশ এসে মিছিলে বাঁধা দিলে পুলিশের সঙ্গে ধর্মঘটীদের রণক্ষেত্র সৃষ্টি হয়। পুলিশের গাড়ি এবং বাস জ্বালিয়ে দেয় ধর্মঘটীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে র‍্যাফ নামানো হয়। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেলে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : বাম-কংগ্রেস এর ‘দাদাগিরি’ বরখাস্ত করব না : মমতা

এদিন শহর কলকাতায় বনধ সেভাবে লক্ষ করা না গেলেও যাদবপুর এলাকা সকাল থেকেই উত্তপ্ত ছিলো। সেখানেই বিধায়ক সুজন চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। বিধায়ক সুজন চক্রবর্তী সকালেই দাবি করেন, বনধ্ সার্বিকভাবে সফল। রাজ্য সরকার বনধ এর প্রতিরোধ করার পরও মানুষ এই বনধে সার্বিকভাবে সাড়া দিয়েছে।

যাদবপুর এলাকা সকাল থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি থাকলেও রাজ্যের অন্যান্য জায়গায় ধর্মঘট সেভাবে চোখে পড়েনি। হাজরা মোড়ে অন্যান্য দিনের মতোই যান চলাচল অব্যহত ছিল। সরকারি ও বেসরকারি সমস্ত বাস নজরে পড়লেও যাত্রী সংখ্যা কিছুটা কম ছিল। এছাড়া বড়বাজার এলাকাতেও বনধের প্রভাব চোখে পড়ার মতো ছিল এইদিন। কংগ্রেস সমর্থকরা সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026