নিউজ

এয়ার ইন্ডিয়ার মালিকানা বিক্রির সিদ্ধান্ত, কেন্দ্রকে আক্রমণ মমতার

কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন ঘটনা নয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একে অপরকে বহুবার আক্রমণ করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের। এবার এয়ার ইন্ডিয়া বেচে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরও একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার পুরোপুরি মালিকানা বেচে দেওয়ার কথা ঘোষণা করা হয়। সোমবারদিন একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই সংস্থাটি কেনার আবেদন পত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছে ১৭ই মার্চ।

আরও পড়ুন : বাংলায় ফাঁসির নির্দেশ দিল আদালত, ধর্ষন-খুনে সাজা পেল দুই অপরাধী

এরপরই কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমন করে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “একে একে সব শিল্পকে শেষ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে রেল, বিএসএনএল, এয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরি কিছুই বাদ যাচ্ছেনা। কেউ যদি তাদের সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে ভয় দেখিয়ে চুপ রাখা হচ্ছে। কেন্দ্রের এমন স্বেচ্ছাচারিতায় বেকার হয়ে যাচ্ছেন লাখ লাখ মানুষ।”

উল্লেখযোগ্য, দেনায় জর্জরিত হয়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হচ্ছে। ২০১৮ সালে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার ৭৬% মালিকানা বিক্রির জন্য বিজ্ঞপ্তি জারি করলেও কোনও ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। লগ্নি না আসার কারণ খুঁজতে উপদেষ্টা সংস্থা গঠন করা হলে, রিপোর্টে জানা যায় যে সরকার যে ২৪% অংশীদারি নিজের হাতে রাখতে চাইছে, তা নিয়ে সংশয় প্রকাশ করছে লগ্নিকারীরা। এরপর এয়ার ইন্ডিয়ার পুরো মালিকানাই বিক্রির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026