নিউজ

দেশের সংবিধানকে বাঁচাতে লড়াই করবো, জানালেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী

নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়ার পর দেশের সংবিধানের উপর ক্রমাগত আঘাত নেমে এসেছে, এমনটাই মনে করেন কংগ্রেসের জাতীয় নেতৃত্ব। তাই সংবিধানকে বাঁচাতে লড়াই করতে হবে, লড়াই করতে হবে দেশের অর্থনীতিকে বাঁচাতেও। সেই সুর শোনা গেল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর গলায়।

কংগ্রেসের পশ্চিমবঙ্গের এই সাংসদ জানান, ‘লোকসভার আগামী অধিবেশনে আমরা নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ -এর বিরুদ্ধে লড়াই জারি রাখবো।’ এটাই কংগ্রেসের দলগত অবস্থান এ কথা জানিয়ে বহরমপুরের সাংসদ বলেন, ‘দেশের সংবিধানকে বাঁচাতে আমরা লড়াই করবো। শুধু তাই নয় দেশের অর্থনীতিকে বাঁচাতেও লড়াই করবো আমরা।’ এই লড়াই সংসদের ভেতরেই লড়তে চান তারা। তাই লোকসভার আগামী অধিবেশনে কংগ্রেস আক্রমণাত্মক ভূমিকা নেবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার মালিকানা বিক্রির সিদ্ধান্ত, কেন্দ্রকে আক্রমণ মমতার

এই মুহূর্তে দেশের অর্থনীতির অবস্থা শোচনীয় বলে এদিন জয়পুরে জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কেন্দ্র সরকার সংখ্যার জোরে আঘাত হানছে সংবিধানের উপর এমনই অভিযোগ বিরোধীদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026