নিউজ

বাম-কংগ্রেস এর সমর্থন, বিধানসভায় CAA বিরোধী বিল পাশ বাংলায়

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল সারা ভারত। দিকে দিকে জ্বলছে আগুন, প্রতিদিন কোনো না কোনো বিজেপি বিরোধী দল এই আইনের বিরুদ্ধে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও এই আইনের প্রতিবাদের নামে চলছে গুন্ডামি, সরকারি সম্পত্তি ভাঙচুর।

কেন্দ্রের বিজেপি সরকারের নয়া নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলছে অশান্তি। বিজেপি বিরোধী দলগুলি তাদের রাজ্যে এই আইন লাগু হতে দেবে না বলে জানিয়েছে বারবার। এই আইন যাতে দেশে লাগু না হয় তার জন্য বিজেপি বিরোধী রাজ্যগুলি যেগুলি বিজেপির বিরুদ্ধ শাসক দলের ক্ষমতায় রয়েছে তারা এক প্রস্তাব পাশ করে, তারমধ্যে রয়েছে কেরালা, রাজস্থান, পাঞ্জাব এরপর পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন : দেশের সংবিধানকে বাঁচাতে লড়াই করবো, জানালেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন তার রাজ্যে তিনি নাগরিকত্ব আইন লাগু হতে দেবেন না। এই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসকদল সোমবার বিধানসভায় একটি প্রস্তাব পাশ করে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সিপিএম -কংগ্রেস সহ যেসব দল নাগরিকত্ব আইনের বিরোধী সবাই এক হয়ে BJP-এর এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তার মতে, NRC ও CAA সংবিধান বিরোধী। সংবিধানকে বাঁচাতে মুখ্যমন্ত্রী সকলকে এদিন ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026