নয়াদিল্লি : এবার আকাশপথেও লুকিয়ে সেনা ঢোকাচ্ছে চিন। লাদাখ সীমান্তের আকাশপথে চিনের নজরদারি ক্রমেই বাড়ছে। তাই পাল্টা ব্যবস্থা নিতে চলেছে ভারতও। আকাশপথে ক্রমাগত নজরদারির জন্য এয়ার ডিফেন্স মিসাইল পাঠাচ্ছে ভারত। সংবাদসংস্সথা এএনআই রিপোর্টে এমন খবর প্রকাশিত হয়েছে।
সম্পূর্ণ রাশিয়ান প্রযুক্তিতে তৈরি এই মিসাইল। মূলত ভারতীব বায়ুসেনা সীমান্তে নজরদারির জন্য এই মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইল কাঁধে নিয়েই ঘোরা যায়। কাঁধ থেকেই দূরে ছুঁড়ে দেওয়া যায়। সেনা সূত্র জানাচ্ছে লাদাখ সংলগ্ন উঁচু পাহাড়ের চূড়োয় সেনা ছাউনি তৈরি করা হচ্ছে। সেখানেই ভারতীয় জওয়ানরা এয়ার ডিফেন্স মিসাইল নিয়ে ঘাঁটি গেড়েছেন।
চিনা সেনার অনুপ্রবেশ নজরে এলেই তাদের উদ্দেশে দূর থেকে ছুঁড়ে দেওয়া হবে এই মিসাইল। শুধু সেনা অনুপ্রবেশই নয়, কোনো যুদ্ধবিমান ঢুকলেও তাকে লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হবে। এই মিসাইল সাধারণত শত্রুপক্ষের ফাইটার জেট বা হেলিকপ্টার আটকাতে ব্যবহার করা হয়ে থাকে।
শুধু এয়ার ডিফেন্স মিসাইলই নয়, বসানো হচ্ছে অত্যন্ত শক্তিশালী র্যাডার। প্রতিমূহূর্তে নজর রাখা হচ্ছে র্যাডারে। এছাড়া ভূমি থেকে আকাশপথে আক্রমণের জন্য বিশেষ ক্ষেপনাস্ত্রও মজুত রাখা হয়েছে সেনাছাউনি গুলিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…