কিছুদিন ধরে বিনোদন খবরের পাতায় রয়েছেন সাঈফ-করিনা জুটি। আগেই চতুর্থবার বাবা হওয়ার খবর জানিয়েছেন সাঈফ। এর মধ্যে বাড়িতে বসেই শুটিং করার দৃশ্যটিও রয়েছে টাটকা। এবার নতুন ঘোষণা করলেন সাঈফ।
লক ডাউনে বসে নিজের আত্মজীবনী লেখার কাজ শুরু করেছেন বলে জানা যাচ্ছে এজেন্ট বিনোদ। তাঁর এই চমকপ্রদ ঘোষণাকে একদিকে বহু নেটিজেন স্বাগত জানালেও ট্রোলিং ও কম হচ্ছে না তাঁর এই সিদ্ধান্ত নিয়ে।
সাঈফ জানিয়েছেন তাঁর আত্মজীবনীতে থাকছে তাঁর ফিল্মি কেরিয়ার সূচনার কথা, থাকছে ইন্ডাস্ট্রি সম্পর্কিত নানা জানা অজানা কথা। উঁকি দেবে সাঈফের জীবনের অনেক অপ্রকাশিত স্মৃতিও। এর সঙ্গে থাকছে জীবনের উত্থান-পতন, সাফল্য-হতাশার অভিজ্ঞতাও। আত্মজীবনীটি প্রকাশের ব্যাপারেও কথাবার্তা শেষ। আগামী বছর হার্পার কলিন্স ইন্ডিয়া প্রকাশনী সংস্থা প্রকাশ করবে তাঁর এই আত্মজীবনী।
এর আগে সাঈফের বইপ্রেমের কথা উঠে এসেছে স্ত্রী করিনার মুখ থেকে বহুবার। শুটিং সেটেও নাকি অবসর পেলেই বইয়ে ডুবে যান সাঈফ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…